লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহদাত হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। গত বৃৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম আবদুল মতিন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শিল্পী রানী পাল ও অ্যাডভোকেট তফাজ্জল হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। এ নির্বাচনে ২৯৭ জন ভোটারের মধ্যে ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি আবুল খায়ের, মো. হেলাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম শিপন, মুনছুর জিলানী, সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. ফখরুল ইসলাম জুয়েল, পাঠাগার সম্পাদক চাঁদমণি মোহন। সদস্য পদে মো. আবু বকর ছিদ্দিক, রিয়াজ হোসেন, মো. নুর উদ্দিন সুজন, তাছলিম আলম ও আফতাব হোসাইন তারেক নির্বাচিত হন।