আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা
ইউনিয়নের তালিমঘরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড
প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস)। ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে
ওষুধ দেয়া হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ক্যাম্পস।
এদিন রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে
নির্বাচন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা
দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন।
ক্যাম্পের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও জেলা
ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার। সভাপতিত্ব করেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও মর্ডান
মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।










