বরিশাল নগরীতে জুলাইযোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে জুলাইযোদ্ধারা ঐক্যবদ্ধ হবে। জুলাই গণ-অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটি পূরণ হবে।’ গণ-অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।