চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৭১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। একই দিন কভিডে মারা গেছে ৯ জন। এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

একদিনে চট্টগ্রাম ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭১৩ জন। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত,সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত দাড়িঁয়েছে ৬২ হাজার ৯১৩ জন। করোনায় মৃত্যু হওয়া ৭ জনের সবাই বিভিন্ন উপজেলার বাসন্দিা ।

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই দিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে দেখা যায়, ১৪ উপজেলায় বেড়েছে সংক্রমণ। সবচেয়ে  বেশি হাটহাজারী উপজেলায় ৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে বলে মনে করছে জেলা সিভিল সার্জন কার্যালয়।