সিলেটে পিয়াইন নদে নৌকা ডুবে মাসুম বিল্লাহ (৩৫) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে গোয়াইনঘাটের পন্নগ্রাম নামক স্থানে পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় তিনি নদীতে পড়ে যান। মাসুম বিল্লাহ সোনারহাট ক্যাম্পে কর্মরত।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘আমরাও ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছি। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই বিজিবি সদস্যকে পাওয়া যায়নি।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন, ‘বিষয়টি ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা বিজিবি সদস্যকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

এ ব্যাপারে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন, ‘ভারতীয় পণ্যবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গেছে। এক সিপাহি নিখোঁজ রয়েছেন।’