নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি কিশোর গ্যাংয়ের সদস্যের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার রাতে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য সাঈদ ও জুম্মান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুটি পক্ষের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাসদাইর বেকারির মোড়, গুদারাঘাট, বাড়ৈভাগ এলাকার বেশকিছু বাড়িঘরের জানালার কাচ ও দোকানপাট ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের ধরতে অভিযান পরিচালনা শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।










