ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল উপাচার্যের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিহাদ সিরাজ চৌধুরী।