কুড়িগ্রামে চরাঞ্চলে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের ধরলা নদীতীরবর্তী চর হাওর-বাঁওড় শহীদ ক্যাপ্টেন বাশার স্কুল প্রাঙ্গণে গতকাল এসব উপকরণ বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন মুসলিম এইডের সহায়তায় উপকরণ বিতরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার আবদুল কাদের রাজু, প্রকল্প পরিচালক সুভাষ সরকার, সিনিয়র অফিসার শাহ ওয়ালিউল্লাহ।
উদ্যোক্তারা জানান, ধরলা ও ব্রহ্মপুত্রের প্রায় দেড় হাজার শিক্ষার্থী শিশুকে শীতবস্ত্র, একটি হুডি, মাঙ্কি ক্যাপ, মোজা, ভ্যাসলিন, মাস্ক, সাবান, স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচার পাউডার, হেক্সিসল দেয়া হয়। এছাড়া নদীতীরবর্তী ৩৪০ পরিবারকে শীতকালীন ও কভিড-১৯ প্রতিরোধ প্যাকেজসহ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।










