বাংলাদেশ পুলিশের সন্ত্রাস
দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী সেমিনার
অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের
ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
আজ রোববার
(১৮ ডিসেম্বর) পুলিশ লাইনের ড্রিল সেডে এ সেমিনারের আয়োজন করে জেলা
পুলিশ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি।
সেমিনারে মূল বিষয়
উপস্থাপন করেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত
উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।
অনুষ্ঠানে পুলিশ সুপার
মোহাম্মদ নুরে আলম বলেন, পুলিশের একার পক্ষে সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ সম্ভব নয়,
সমাজের সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা দরকার সকলের সহযোগিতায় সমাজের উগ্রবাদ, জঙ্গিবাদ
ও সন্ত্রাস নির্মূলে চেষ্টা চালিয়ে যেতে হবে।
এ সময় পুলিশ সুপার
সকলকে নাগরিক দায়িত্ব পালনে সজাগ থাকার এবং সন্তানদের পারিবারিক শিক্ষা নিশ্চিত করার
আহ্বান জানান।
সেমিনারে উপস্থিত ছিলেন
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ
মাওলানা সাইদুর রহমান, কমিউনিটি পুলিশের আহবায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের
সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রতিদিন
দুই শিফটে টানা তিনদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে চলবে এ সেমিনার।










