দিল্লির হাইকোর্টে আজ অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানি হয়েছে। তবে
আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নাকচ করেছেন। এ বিষয়ে আগামী
৩ এপ্রিল পরবর্তী শুনানি হবে। এর আগ পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে।
খবর হিন্দুস্তান টাইমস।
এর আগে আবগারী নীতি মামলায় ২১ মার্চ রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার
করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পর দিন তাকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।
গ্রেফতার ও রিমান্ড চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়াল।
আজ বুধবার (২৭ মার্চ) বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার নেতৃত্বাধীন বেঞ্চে
এ মামলার শুনানি হয়। হাইকোর্ট মুখ্যমন্ত্রীর গ্রেফতারের বিষয়ে কিছু বলেননি। সন্ধ্যায়
আদালত এই আদেশ দেন।









