জাতীয় সংসদের
দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,
বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) ঈদুল আজহার নামাজের জামাত সকাল
৮টায় অনুষ্ঠিত হবে। সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ
সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লিরা ওই জামাতে অংশ নেবেন।










