বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বানামুহু-৪ কন্টিনজেন্টের মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বিমান বাহিনী সদর দপ্তরে বানামুহু-৫ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। —আইএসপিআর