আগামী ১২ অক্টোবর সারা দেশে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। ওয়ার্কশপে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় সিটি করপোরেশনসহ খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ শিশুকে টাইফয়েড টিকা দেয়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন করা হয়েছে।
কনসালটেশন ওয়ার্কশপ
আগামী ১২ অক্টোবর সারা দেশে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।
আগামী ১২ অক্টোবর সারা দেশে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।










