ময়মনসিংহ সদর উপজেলায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত ২৩ লাখ টাকার কই, শিং ও মাগুর মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটনা। 

ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক মিন্টু সরকার বলেন, ‘‌এ পুকুরের আশপাশে আমার আরো বেশ কয়েকটি পুকুর রয়েছে। প্রতিদিন রাতে আমি নিজে ও সঙ্গে একজনকে নিয়ে পুকুরগুলো দেখাশোনা করি। ঘটনার দিন রাতে পাশের গ্রাম আলালপুর গিয়েছিলাম। সেখান থেকে মধ্যরাতে ফিরে এসে দেখতে পাই পুকরে মাছ লাফালাফি করছে। তখনই বুঝতে পারি পুকুরে কিছু একটা হয়েছে। তখন পুকুরের আশপাশে ঘুরে গ্যাস ট্যাবলেটের খোসা দেখতে পাই। এ সময় তাড়াতাড়ি জেলেদের খবর দিয়ে এনে ৩০ মণ মাছ ধরে বাজারে পাঠাই। এসব করতে করতেই সকাল হয়ে যায় এবং সব মাছ মরে যায়।’

কোতোয়ালি মডেল থানার থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।