ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, পৌর গোরস্থান এলাকা ও রেড ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এগুলো বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধ, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণীর দুস্থ মানুষকে শীতবস্ত্র দেয় হয়।