জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জের আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রওশনারা বেগম, দোহার উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন প্রমুখ।
নবাবগঞ্জে সমবায় দিবসের আলোচনা
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










