চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিদ্যালয় পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।’
সাময়িক বরখাস্ত
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।










