চুয়াডাঙ্গার জীবননগরে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় পরিচালিত অভিযানে অনিয়ম ধরা পড়ায় এ ব্যবস্থা নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।