যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় অপসারিত বোর্ড চেয়ারম্যান-সচিবসহ দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেন তারা। সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৭ ডিসেম্বর নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান এবং ১৩ ডিসেম্বর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক তসলিম-উর রহমান।