মাদারীপুরে চারটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কামরুল হাসান। তারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের মালপত্র চুরি করে আসছিলেন। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।