ঝিনাইদহে ‘দুর্নীতিগ্রস্ত’ ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা, ইসলামী ছাত্রশিবির ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।