পঞ্চগড়ে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরহাট বেংহারি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেংহারিপাড়া গ্রামের সফিজ উদ্দিনের ছেলে রব্বানী (৩৫), একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. শাহিন (৩৮) ও সফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২১)। সদর থানার ওসি আব্দুল্লাহ-হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।