নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব লক্ষ্মণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দর ও কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন ও রিসাইক্লেনিং মেশিন পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্পিনিং মিলে আগুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব লক্ষ্মণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব লক্ষ্মণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










