ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পত্তন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।