মানসম্পন্ন বীজ উৎপাদন, প্রক্রিয়া ও বাজারজাত নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনার টেবুনিয়ার ডাল ও তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রের হল রুমে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে বীজ উৎপাদনকারী ২৫ কৃষক অংশ নেন। জেলা বীজ প্রত্যয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। মানসম্পন্ন বীজ উৎপাদনের প্রক্রিয়ার ওপর নির্দেশনা দেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. আজিজুর রহমান।