আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল নারীদের ‘হ্যান্ড পেইন্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) এ কর্মশালার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সফিউর রহমান তোতা, খালিদ হোসেন, লতিফা রহমান লতা, নারী উদ্যোক্তা বিলকিস চৌধুরী, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু, সাংবাদিক বিপ্লব ঘোষ, শাহীনুর রহমান তুতি, প্রশিক্ষক ভেরোলিনা গমেজ, লিন্ডা গমেজ, মাইকেল গমেজ, শাহরিয়া আফরিন সুমা প্রমুখ।