টাঙ্গাইলের মধুপুর বনের সরকারি রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৪২) একই এলাকার আমির আলীর ছেলে। বিষয়টি র্যাব-১২-এর ৩ নং ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক নিশ্চিত করেছেন। গোলাম ফারুক বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি রাবার বাগান থেকে অবৈধভাবে কাঁচা রাবার চুরি করে বিক্রি করছিল। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা করা হয়েছে।