নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়ে দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। গতকাল বিকালে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আট বছর পূর্ণ হচ্ছে ৬ মার্চ। অথচ এ দীর্ঘ সময়েও আলোচিত এ হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে পেশ না করায় আমরা মর্মাহত, সংক্ষুব্ধ।










