জেএমবির বোমা হামলায় নিহতদের স্মরণে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শহরের সর্বস্তরের মানুষ রাস্তায় দাঁড়িয়ে ৩ মিনিট নীরবতা পালন করেন। এছাড়া গতকাল দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, উদীচী ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও গণসংগীতের আয়োজন করা হয়। ২০০৫ সালের ৮ ডিসেম্বর জেএমবির বোমা হামলায় আটজন নিহত হন।