চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের জিআই সনদপ্রাপ্তি, আমসম্পদের উন্নয়ন ও সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাঁও এবং আহমেদ মাহবুব উল ইসলাম, সাংবাদিক শহীদুল হুদা অলক ও  আশরাফুল ইসলাম রঞ্জু, কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মুনজের আলম, গবেষক জাহাঙ্গীর আলম, আইনজীবী আবু হাসিব, আমচাষী আহসান হাবিব প্রমুখ।