রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নেত্রকোনায় বাজার তদারক করেছে জেলা প্রশাসন। এছাড়া শহরের যানজট নিরসনে কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ প্রশাসন। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারসহ প্রশাসনের কর্মকর্তা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।