গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ে নিহত পাঁচজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গতকাল তাদের বাড়ি গিয়ে আর্থিক সহায়তা ও ফলমূলসহ পুষ্টিকর খাবার পৌঁছে দেন জেলা প্রশাসক সাবেত আলী। একই সঙ্গে নিহত সাগর রহমান, আবু ছায়েদ, সুমন ইসলাম, শাহাবুল ইসলাম ও সাজু ইসলামের পরিবারের সমস্যার কথা শোনেন তিনি। যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা এবং চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরে নিহতদের কবর জিয়ারত এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা
গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ে নিহত পাঁচজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ে নিহত পাঁচজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।










