আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে তিনজন মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের, অন্য দুজন সিলেট বিভাগের। এ সময় সারা দেশে আরো ১ হাজার ২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৫৯।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৮০। এ সময়ে দেশে মোট ১৭ হাজার ৯৮৯ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৩ জন (উপসর্গে ৩৬১, নিশ্চিত ৬২) মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৮ জন (উপসর্গে ১৩৫, নিশ্চিত তিন)। এছাড়া রাজশাহীতে ৯৫ (উপসর্গে ৯২, নিশ্চিত তিন), ময়মনসিংহে ৭৬ (উপসর্গে ৭৪, নিশ্চিত দুই), চট্টগ্রামে ৭৩ (উপসর্গে ৬৩, নিশ্চিত ১০), বরিশালে ৬৭ (উপসর্গে ৪৮, নিশ্চিত ১৯) জন মারা গেছে। আর খুলনা ও রংপুরে হামের উপসর্গে নিয়ে যথাক্রমে মৃত্যু হয়েছে ৩২ ও ১৪ জনের।