ঠাকুরগাঁওয়ে বার্থডে বাউন্স ব্যাক প্রোগ্রাম উপলক্ষে শিশুদের জন্মদিন উদ্যাপন ও চারা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে গতকাল সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে সংস্থার নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো। উপস্থিত ছিলেন সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান, শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।