পটুয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। সিভিল সার্জন ডা. এসএম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার, স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
কর্মশালায় সিভিল সার্জন জানান, আগামী ১২-১৫ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চার দিনব্যাপী জেলার আট উপজেলায় ১ হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।










