ঝালকাঠিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাপ আতঙ্কে বিচারিক কার্যক্রম মুলতবি করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আদালত কক্ষের সোফায় সাপটি ঝুলে থাকতে দেখা যায়। পরে বিচারপ্রার্থীরা বিষাক্ত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।