স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই খেয়াল রাখেন দেশের শান্তি-শৃঙ্খলা যেন অটুট থাকে। এজন্য আমাদের সব শান্তি রক্ষা বাহিনীকে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলছি।’
গতকাল দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ উপলক্ষে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান।










