কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে পূর্বশত্রুতার জেরে আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে (১৭) কুপিয়ে হত্যা করেন আসামিরা। নিহত মঞ্জুর বাবা ওইদিনই কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পান্টি গ্রামের আব্দুল্লাহ, রুবেল, কাশেম, রুহুল আমিন, নজরুল ও ফরিদ।