অবশেষে পাবনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় স্থাপন করা হয়েছে আরটি-পিসিআর ল্যাব। বুধবার ল্যাবটি উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধূরী প্রমুখ।










