লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় সদর উপজেলার জকসিন এলাকার পোদ্দার বাজার সড়কসংলগ্ন ছাগলছেড়া খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।