বাংলাদেশের আকাশসীমায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ কিছুক্ষণ আগে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তারেক রহমান এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ ১৭ বছর পর। স্ত্রী ও কন্যাসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে ফ্লাইটে উঠেছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।