চাঁদপুর ও আশপাশের নদ-নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ২৭ লাখ মিটার জাল, ছয়টি নৌকা ও ২৪১ কেজি ইলিশ। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর বড়স্টেশন, হরিণা, রাজরাজেশ্বর, লালপুর, চরভৈরবী, মোহনপুর, নীলকমল ও চর আন্ধারমানিক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।