মেহেরপুরের গাংনীতে নিরাপদ শাকসবজি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় গাংনী হাসপাতাল বাজারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম। পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির তত্ত্বাবধানে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কীটনাশকমুক্ত শাকসবজি ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করতে এ কেন্দ্র চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মহাম্মদ মোশারফ হোসেনসহ বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
গাংনীতে নিরাপদ সবজি বিক্রয়কেন্দ্র চালু
মেহেরপুরের গাংনীতে নিরাপদ শাকসবজি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় গাংনী হাসপাতাল বাজারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।
মেহেরপুরের গাংনীতে নিরাপদ শাকসবজি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় গাংনী হাসপাতাল বাজারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।










