প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেয়া হয়েছে।









