নেত্রকোনায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও অনগ্রসর বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়েছে। গতকাল নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে সদর উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ ক্ষুদ্রঋণ বিতরণ ও উপবৃত্তি দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

সদর উপজেলা চেয়ারম্যান তফসিল উদ্দিন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, সদর ইউএনও মাহমুদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।