চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। এতে মারা গেছে দুটি মহিষও। গতকাল জেলার সদর ও গোমস্তাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরমা এলাকায় বাড়ির পাশে বেঁধে রাখা মহিষ আনার সময় বজ্রপাতে রবিউল ইসলাম নামে একজন নিহত হন। অন্যদিকে, সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় আল-আমিন নামে এক কিশোর বজ্রপাতে নিহত হয়। একই দিন শাহিদা আখতার নামে এক কিশোরী ও লিলি খাতুন খুশি নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।