বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘‌আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

বিএনপি জানায়, সেলের প্রধান পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে সেলের উপদেষ্টা করা হয়েছে।

এই সেলের অন্যান্য নেতৃবৃন্দ হলেন, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন, মো. শাহাদত হোসেন।