গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আবাসিক হলে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের ছয়টি হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটি হলেই উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা প্রমুখ।
বৃক্ষরোপণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আবাসিক হলে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।










