নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আজ সোমবার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ পরিবেশ অধিদপ্তর। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কেওঢালা ও মদনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬টি ইটভাটা থেকে ৪৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আদালত পরিচালনা করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বন্দর থানা পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, অভিযানে মেসার্স আওলাদ ব্রিকস এবং সোনারগাঁও টাটা ব্রিকসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেসার্স আওলাদ ব্রিকসের আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই এলাকায় হাজী রিয়াজ ব্রিক ফিল্ড থেকে ৬ লাখ টাকা জরিমানা অদায় করে আগামী ৭ দিনের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য ইটভাটাগুলো হলো- মেসার্স আল্লাহ মহান ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স সেভেন জিরো সেভেন ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স দেওয়ান ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স আল মদিনা ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-২, হাজী রিয়াজ ব্রিক ফিল্ড, দশদোনা, মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন।










