ঢাকার সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাগ আয়োজিত দুই দিনব্যাপী ‘ডিসেমিনেশন অব লাইভস্টক অ্যান্ড পোলট্রি টেকনোলজি’
বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়েছে। গতকাল বিকালে সাভার বিসিএস লাইভস্টক একাডেমি মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগ সভাপতি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন কেজিএফের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ও বাগ সাধারণ সম্পাদক ড. এমএ মজিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. আবুল কালাম আজাদসহ অনেকে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. দেবাশীষ দাস এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা ৩০ জন প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রশিক্ষণ-পরবর্তী সনদ দেয়া হয়।










